দেশে দুই আইন চলছে

৪ মে ২০২২ (নিউজ ডেস্ক): দেশে দুই আইন চলছে। আইন ও বিচারের চোখ কানা করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এমনটাই বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি দাবি করলেন, বিএনপি এবং বিরোধী দল ও মতের মানুষের জন্য প্রতিহিংসামূলক ও গণভবনের ওহি দিয়ে চলছে বিচারিক সিদ্ধান্ত।

বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী আহমেদ।

তিনি প্রশ্ন করেন, আইন যদি সবার জন্য সমান হয় তাহলে কোন আইনে সাজাপ্রাপ্ত হাজি সেলিম চিকিৎসার জন্য বিদেশ গেলেন? খালেদা জিয়ার জন্য এক আইন, আর হাজি সেলিমের জন্য অন্য আইন কোন সংবিধানে কোন গ্রন্থে আছে?

আরও পড়ুন: ইউক্রেনে সাবমেরিন থেকে মিসাইল ছুড়লো রাশিয়া

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী সোহেল, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, আবদুস সালাম আজাদ, তারিকুল ইসলাম তেনজিং, জাসাসের জাকির হোসেন রোকন ও স্বেচ্ছাসেবক দলের জাহিদুল কবির উপস্থিত ছিলেন।

বিএনপি/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *