নারী

নারী

কাজী তামান্না

কাজী তামান্না তৃষা

দূরন্ত শৈশবে একদিন
হঠাৎ ছুঁয়ে গিয়েছিল অশ্লীল কালোহাত
মা’কে বলতেই কেঁদে, মা বল্লো ফিসফিসিয়ে,
‘লোকে কি বলবে!! চুপ থাক্, চুপ থাক্…’
কৈশোরে রজস্বলা
কষ্টে যখন জর্জরিত, ব্যথাতে চিৎকার
আত্মীয়রা অবাক তখন
কেমন মেয়ে!! এত অল্পেই গলা শোনা যায়!!
সবাই বল্লো হিসহিসিয়ে
‘লোকে কি বলবে!!চুপ থাক্, চুপ থাক্…’
যৌবনে ধর্ষিতা নারী প্রতিবাদে মুখর হলো
সমাজপতিরা বল্লো মুচকি হেসে
‘লোকে কি বলবে!!চুপ থাক্, চুপ থাক্…’
মান-সম্মান হারানোর ভয়ে সব চাপা দিয়ে রাখ্…
নারী শুধু অবাক চোখে দেখে
অপরাধী নিষ্ঠুর হাসে অন্যায় উল্লাসে।।

০৭১০২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *