৫ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগুনে পুড়ে বাংলাদেশি এক কিশোরীর মৃত্যু হয়েছে। এছাড়া তার বড় ভাই, নানা ও নানি গুরুতর আহত হয়েছেন।
শনিবার ভোরে লং আইল্যান্ডে এলমন্টের মার্শাল স্ট্রিটে প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নাসাউ কাউন্টির চিফ ফায়ার মার্শাল মাইকেল উতারো এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ১৩ বছর বয়সী কিশোরী নাম রিফাত আরা আলী স্থানীয় একটি স্কুলে নবম গ্রেডে পড়ত। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়।
রিফাতের ভাই রাইম সাদমান জিম, নানা শামসুল হক এবং নানী দিল আফরোজকে নাসাউ ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
চিফ ফায়ার মার্শাল মাইকেল উতারো জানান, শনিবার ভোর পৌনে ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যান। ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মোহাম্মদ আলীর বাড়ি বাংলাদেশের চাঁদপুরে। ২০১৯ সাল থেকে তারা লং আইল্যান্ডের ওই বাড়িতে থাকছিলেন।
কীভাবে আগুন লাগল তা ফায়ার সার্ভিস খতিয়ে দেখছে।
অগ্নিকাণ্ড/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply