নিউজ ডেস্ক: সরকার পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে।
শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে মহাসমাবেশটি শুরু হয়। মহাসমাবেশের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ওলামা দলের সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক।
মহাসমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও আব্দুস সালাম।
এর আগে বেলা দেড়টার দিকে পল্টন এলাকায় বৃষ্টি শুরু হয়েছিল। এ সময় মহাসমাবেশে যোগ দিতে আসা বিএনপির অনেক নেতা-কর্মী সড়ক ছেড়ে দোকানপাটের সামনে অবস্থান নিয়েছিলেন। বেলা দুইটার কিছু আগে বৃষ্টি থেমে যায়। পরে নেতা-কর্মীরা আবার সড়কে অবস্থান নেন। তবে বৃষ্টিতে ভিজেও অনেক নেতা-কর্মী সড়কেই অবস্থান করেন।
এর আগে সকাল ১০টায় মহাসমাবেশ শুরুর চার ঘণ্টা আগেই বিএনপির নেতা-কর্মীতে ভরে যায় সমাবেশস্থল। বিপুলসংখ্যক নেতা-কর্মী নয়াপল্টনে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশ/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply