৯ মার্চ ২০২২ (আর্ট নিউজ ডেস্ক, চট্টগ্রাম): পদ্মবীণা ফাউন্ডেশনের উদ্যোগে এবার সম্মাণনা জানানো হচ্ছে বরেণ্য চার ব্যক্তিত্বকে। বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য এ সম্মাণনা জানানো হবে। সম্মাণনাপ্রাপ্তদের স্মারক হিসেবে প্রত্যেককে দেয়া হবে সম্মাণনা স্মারক, সনদ ও পঞ্চাশ হাজার করে টাকা।
১০ মার্চ বৃহস্পতিবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এ সম্মাণনা প্রদান করা হবে।
এ বছর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, খ্যাতিমান সমাজবিজ্ঞানী, প্রাবন্ধিক, গবেষক অধ্যাপক অনুপম সেন; বাংলা একাডেমির সভাপতি- বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন; বাংলা একাডেমির সাবেক পরিচালক, প্রখ্যাত কথাসাহিত্যিক ও বিজ্ঞান লেখক অধ্যাপক সুব্রত বড়ুয়া এবং গল্পকার, কবি, অনুবাদক ও রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়াকে সম্মাণনা জানানো হবে।
অনুষ্ঠান সম্পর্কে পদ্মবীণা সম্মাননা ও পদক প্রদান অনুষ্ঠানের সমন্বয়ক সরিৎ চৌধুরী সাজু জানান, সবার প্রতি সম্মান জানিয়ে পদ্মবীণা ফাউন্ডেশন প্রতি বছর গৌরবময় পদ্মবীণা সম্মাননা ও পদক প্রদান করে।
উল্লেখ্য, অধ্যাপক মৃণাল কান্তি বড়ুয়া পদ্মবীণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি সুদীর্ঘ ৩৭ বছর দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষকতার পেশায় জড়িত ছিলেন। অধ্যাপক মৃণাল কান্তি বড়ুয়া ও বীণাপানি বড়ুয়া দম্পতির তিন সন্তান পুলক কান্তি বড়ুয়া, শান্তনু বড়ুয়া ও রাজীব বড়ুয়াও পেশায় প্রকৌশলী।
পদ্মবীণা পদক/এসকেএম/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply