২৮ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে সারাদেশে অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। বাম গণতান্ত্রিক জোটের হরতালে পল্টন ও শাহবাগের ওপর দিয়ে যান চলাচল বন্ধ ছিল। কয়েকটি স্থানে পিকেটাররা পুলিশী বাধার মুখে পড়েন।
সোমবার সকাল ৬টার দিকে হরতালে সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের শরিক দল সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা পল্টন মোড় মিছিল বের করেন। মিছিলকারীরা মতিঝিল, গুলিস্তান, বিজয়নগর ঘুরে আবার পল্টন মোড়ে অবস্থা নেন।
হরতাল চলাকালে রাজধানীর অধিকাংশ সড়কে গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। বাম জোটের হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা ব্যবস্থার দিকে কঠোর নজর রাখে।
হরতাল কর্মসূচিতে কয়েকটি জায়গায় পুলিশের সাথে পিকেটারদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।
হরতাল/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply