বিএনপি’র নয়া কর্মসূচি

ঢাকার দুই সিটি নির্বাচনের ফল বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী মঙ্গলবার রাজধানীর প্রত্যেক থানায়  এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হরতাল পরবর্তী সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে আজ রোববার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল বিএনপি।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, শিগগিরই গণমাধ্যমের সামনে তাদের দুই মেয়র প্রার্থী সিটি নির্বাচনের নানা অনিয়মের চিত্র তুলে ধরবেন। তারিখ, সময় ও স্থান পরে জানানো হবে বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। এসময় তিনি জানান, মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচির পর পরবর্তী কর্মচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনসহ অন্যান্য নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *