
মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে আগুন
২৫ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, চীন): চীনের হেনান প্রদেশের একটি মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে আগুন লেগেছে। এ ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রদেশের ঝচেং কাউন্টির স্থানীয় সরকারের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়, দিবাগত রাত এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মার্শাল আর্ট সেন্টারটির ইনচার্জকে পুলিশ গ্রেফতার করেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও জানা যায়নি।
বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
অগ্নিকাণ্ড/এসকেএম















