যুগপৎ আন্দোলনের ঘোষণা বিএনপির

নিউজ ডেস্ক: আগামী ২৪ ডিসেম্বর সারা দেশে গণমিছিল করার ঘোষণা দিয়েছে বিএনপি। এর মধ্য দিয়ে সরকারবিরোধী সমমনা দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলন শুরু করবে বিএনপি। এছাড়া দলের নেতাকর্মীদের ‘গ্রেফতার ও হত্যার’ প্রতিবাদে ১৩ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ করারও ঘোষণা দিয়েছে দলটি।

শনিবার বিকালে রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় গণসমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেন প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।

এছাড়াও ঢাকা বিভাগীয় গণসমাবেশে সরকারের পদত্যাগসহ ১০ দফা ঘোষণা করেছে বিএনপি। যার ভিত্তিতেই আগামী দিনে যুগপৎ আন্দোলন হবে বলে জানিয়েছে দলটির নেতৃত্বস্থানীয় নেতারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দশ দফা ও নতুন কর্মসূচি ঘোষণা করার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে তিনি গ্রেফতার হওয়ায় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সমাবেশে কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে সকাল থেকে বিএনপির জেলা, মহানগর ও কেন্দ্রীয় কমিটির নেতারা সভা মঞ্চে উপস্থিত হন।

বিএনপি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *