নিউজ ডেস্ক: জাতীয় গ্রিডে বিপর্যয়ের ঘটনা বিদ্যুৎ খাতে সরকারের উন্নয়ন পরিকল্পনার সার্বিক ব্যর্থতা। এমন মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।
বুধবার রাজধানীর আসাদ গেটে অসুস্থ দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এসময় তার সাথে ছিলেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ।
ফখরুল বলেন, বিদ্যুৎ খাতে যে পরিকল্পনা এবং কাঠামোগত ব্যাপারটা থাকে সেখানে চুরি হয়েছে বলেই এই বিপর্যয় ঘটেছে। এটা একটা ঘটনা নয়। এটা শুধু বিদ্যুতে নয়, সবক্ষেত্রে ঘটনাগুলো ঘটছে। যার ফলে আজকের এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমি মনে করি, এর জন্য মূলত দায়ী সরকারের অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রজেক্ট গ্রহণ করা। বিভিন্ন উন্নয়নের প্রকল্প করা, যার লক্ষ্য হচ্ছে দুর্নীতি।
তিনি বলেন, সরকার তো সব সময় চিৎকার করছে, আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত উৎপাদনও হচ্ছে। কোথায় সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে বিএনপি সেমিনার করে বলেছে। কিন্তু মঙ্গলবার জাতীয় গ্রিডে বিপর্যয়ে ঘটনা ছিল অস্বাভাবিক ব্যাপার। সারা দেশে প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ ছিল না, বেশিরভাগ জায়গাতে বিদ্যুতই ছিল না। টোটাল ব্ল্যাক আউটের মতো হয়ে গেছে।
মির্জা ফখরুল/এসকেএম/টিটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply