৬ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): মডার্না জানিয়েছে, তাদের কোভিড-১৯ ভ্যাকসিন অন্তত ৬ মাস ধরে করোনার বিরুদ্ধে জোরালো সুরক্ষা দেবে। এছাড়াও ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবেলায় শক্তিশালী এন্টিবডি তৈরিতে নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বুস্টার ডোজ পরীক্ষা চলছে।
বৃহস্পতিবার মডার্নার পক্ষ থেকে বলা হয়েছে, এই টেস্ট ফেজ থ্রি বা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, মডার্নার দ্বিতীয় ডোজের শেষে ছয় মাসে ৯৩ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। কোম্পানি তিনটি পৃথক ভ্যারিয়েন্টের বুস্টার ডোজের ক্লিনিক্যাল টেস্ট সম্পন্ন করেছে। এগুলোর প্রতিটিই মূল করোন ভাইরাস স্ট্রেইন এবং ভারতের ডেল্টাসহ উদ্বেগজনক ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এই বুস্টার ডোজ উচ্চমাত্রার এন্টিবডি তৈরি করেছে।
আরও পড়ুন: সন্ধ্যায় আসছে মডার্নার টিকা
মডার্নার প্রধান নির্বাহী স্টেফান ব্যানসেল এক বিবৃতিতে বলেন, আমরা আনন্দিত, আমাদের কোভিড-১৯ ভ্যাকসিন ছয় মাসের মধ্যে ৯৩ শতাংশ কার্যকারিতা দেখাচ্ছে। তবে স্বীকার করতে হবে ডেল্টা ভ্যারিয়েন্ট একটি উল্লেখযোগ্য নতুন হুমকি, এ জন্য আমাদের সতর্ক থাকতে হবে।
ডেল্টা ভ্যারিয়েন্ট/এএমএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply