মেক্সিকোতে ঘূর্ণিঝড় গ্রেইসের তাণ্ডব

২২ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মেক্সিকোর পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় গ্রেইসের তাণ্ডবে এ পর্যন্ত একই পরিবারের ছয়জনসহ ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের সাতে আসা প্রবল বর্ষণ ও তুমুল বাতাসে মেক্সিকোর কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, কোথাও কোথাও দেখা দিয়েছে আকস্মিক বন্যাও।

শনিবার স্থানীয় সময় দিবাগত রাতে দেশটির ভেরাক্রুজ রাজ্যে আঘাত হানে ঘূর্ণিঝড় গ্রেইস। খবর: এপি ও বিবিসি।

খবরে জানা যায়, হারিকেনে এখন পর্যন্ত ওই রাজ্যেই সবচেয়ে বেশি ক্ষতি করেছে। রাজ্যটির রাজধানী হালাপার অসংখ্য সড়ক পরিণত হয়েছে কাদার নদীতে।

বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়া গ্রেইস পরে ক্রান্তীয় ঝড় হিসেবে মেক্সিকোর ভেতরের দিকে অগ্রসর হয়। রাজধানী মেক্সিকো সিটির উত্তর দিয়ে যাওয়ার সময় তুমুল বাতাস ও বর্ষণের কারণে সেখানেও বন্যা দেখা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

রাজ্যটির উপকূলীয় শহর টেকোলুতলার বাসিন্দারা হারিকেন গ্রেইসের তাণ্ডবকে ‘ভয়াবহ’ অ্যাখ্যা দিয়েছেন।

ঘূর্ণিঝড়/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *