যাত্রীবাহী বাস খাদে পড়ে ব্যাপক হতাহত

০৭ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): বলিভিয়ার মধ্যাঞ্চলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে নিচে পড়ে শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

সোমবার কোচাবাম্মা রাজ্যে এ দুর্ঘটনা ঘটে বলে দেশেটির পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। খবর: বিবিসি।

স্থানীয় প্রশাসন জানায়, পাহাড়ি এলাকা ধরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুইশ’ মিটার গভীর খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। পরে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ।

হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে ২৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *