২৩ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): সমুদ্রপথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় তিউনিসিয়ায় ট্রলারডুবিতে মাদারীপুরের দুই যুবক মারা গেছেন।
শনিবার স্থানীয় সময় রাতে সমুদ্রপথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে এ ট্রালারডুবির ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার পশ্চিম খাগদী এলাকার আবুল কালাম খানের ছেলে সাব্বির খান ও একই উপজেলার বড়াইলবাড়ি গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে সাকিবুল।
নিহত সাব্বিরের বাবা আবুল কালাম খান জানান, আমার ছেলেকে ইতালি নেয়ার কথা বলে দালালরা কয়েক দফায় আমার কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছে। ওরা আমার ছেলেকে লিবিয়াতে আটকে রেখে টাকার জন্য নির্যাতন করত। নির্যাতনের কল রেকর্ড শুনিয়ে কয়েক দফায় ১০ লাখ টাকা নিয়েছে। আরও পাঁচ লাখ টাকা দাবি করেছিল। পরে শনিবার রাতে ইতালি পাঠানোর কথা বলে ট্রলারে তুলে দেয়। সেখান থেকে তিউনিসিয়ায় ট্রলারডুবিতে আমার ছেলে মারা গেছে।
এ ঘটনায় দালালদের কঠোর শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, ক্ষতিগ্রস্তরা অভিযোগ দিলে দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ট্রলারডুবি/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply