আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে আবারও গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল সোমবার রাতে ফিলাডেলফিয়ায় গুলিতে চারজনের প্রাণ গেছে। এ ঘটনায় দুই শিশু আহত হয়েছে।
ফিলাডেলফিয়া শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিংসেসিং এলাকায় এ ঘটনা ঘটেছে। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আহত দুই শিশুর একটির বয়স ২ বছর, অপরটির ১৩ বছর। হতাহত ব্যক্তিদের সবাই পুরুষ।
সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার পর তার কাছ থেকে একটি রাইফেল ও একটি হ্যান্ডগান জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি বুলেট-প্রতিরোধী পোশাক (ব্যালিস্টিক ভেস্ট) পরে ছিলেন। তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
এর এক দিন আগে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরে গুলিতে প্রাণ গেছে দুজনের। ওই হামলায় আহত হন ২৮ জন। আহত ব্যক্তিদের অর্ধেকই শিশু। ওই ঘটনার সন্দেহভাজন হামলাকারীদের খুঁজছে পুলিশ।
বন্দুক হামলা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply