নাইট্রোজেন গ্যাস প্রয়োগে বিশ্বের প্রথম মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক: নতুন মৃত্যুদণ্ড কার্যকরে পদ্ধতির ব্যবহার করল যুক্তরাষ্ট্র। নানা সমালোচনার মধ্যে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে বিশ্বের প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির আলাবামা অঙ্গরাজ্য।

বৃহস্পতিবার সন্ধ্যায় এই পদ্ধতিতে কেনেথ ইউজিন স্মিথ নামে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ সময় তাকে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়া হয়। খবর: বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, আলাবামার গভর্নর কে আইভি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন- নাইট্রোজেন গ্যাসের সাহায্যে শ্বাসরোধ করে প্রথম মৃত্যুদণ্ড সম্পন্ন করা হয়েছে। এর মাধ্যম দেশ মারণ ইনজেকশনের একটি সহজ বিকল্পের দিকে অগ্রসর হচ্ছে। অঙ্গরাজ্য সরকারের দাবি, এটি মৃত্যুদণ্ড কার্যকর করার সবচেয়ে কম বেদনাদায়ক ও মানবিক পদ্ধতি হিসেবে মানুষের কাছে পরিচিত। মূলত মারণ ইনজেকশন ব্যবহারের বদলে মৃত্যুদণ্ডের পদ্ধতি আরও সহজ করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে আলাবামা সরকারের নেয়া এই সিদ্ধান্তের বিরোধিতা করে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ ও স্মিথের আইনজীবী। কিন্তু আলাবামা সরকার নিজেদের সিদ্ধান্তে অটল থাকে।

মানবাধিকার বিশেষজ্ঞ ও আইনজীবীর দাবি, পদ্ধতিটি ঝুঁকিপূর্ণ, পরীক্ষামূলক এবং এটি একটি নির্যাতনমূলক মৃত্যুদণ্ড কার্যকর করা পদ্ধতি। এমনও হতে পারে, এই পদ্ধতিতে ব্যক্তির মৃত্যু না হয়ে, সে গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন।

এর আগে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে কেনেথ ইউজিন স্মিথের মৃত্যুদণ্ড কার্যকরের গড়ায় মার্কিন সুপ্রিমকোর্ট। সেখানেও সিদ্ধান্তটি বহাল থাকে। সে হিসাবে এটি যুক্তরাষ্ট্রে নাইট্রোজেন গ্যাস প্রয়োগে মৃত্যুদণ্ড কার্যকরের প্রথম ঘটনা। ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টার বলছে, এই পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করা বিশ্বে এটিই প্রথম।

যুক্তরাষ্ট্র/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *