আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার কোয়ান্তান রাজ্যের কাম্পুং বারু গেবেং সমুদ্র সৈকত থেকে মোহাম্মদ রাশিদুল নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুর ১২টার দিকে রাশিদুল তার দুই বন্ধু নিয়ে গেবেং সমুদ্র সৈকত গোসল করতে যান। এরপর সাঁতার কাটতে কাটতে সৈকত থেকে প্রায় ১০০ মিটার দূরে গেলেই ঢেউয়ের কবলে পড়েন তারা। দুই বন্ধু নিজেদের বাঁচাতে সক্ষম হলেও রাশিদুল ডুবে গিয়ে নিখোঁজ হন।
এরপর নিহত রাশিদুলের দুই বন্ধু সৈকত থেকে দ্রুত ফিরে কারখানায় গিয়ে তাদের ম্যানেজারকে বিষয়টি জানালে ওই দিন বিকাল সোয়া ৩টার দিকে স্থানীয় পুলিশকে অবহিত করা হয়। পুলিশ বিকাল পৌনে ৫টার দিকে সৈকত থেকে প্রায় এক কিলোমিটার দূর থেকে নিহত মোহাম্মদ রাশিদুলের লাশটি উদ্ধার করে।
মালয়েশিয়া/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















