করোনায় আক্রান্ত ট্রাম্প জুনিয়র

২১ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র (৪২) করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন তিনি।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর: বিবিসি ও ফক্স নিউজের।  

এর আগে গত মাসে ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পেরও (১৪) করোনা ধরা পরে। কিন্তু দ্রুতই সে আরোগ্য লাভ করে।

ট্রাম্প জুনিয়র তার বাবার নির্বাচন প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গত সপ্তাহ থেকে অসুস্থ বোধ করায় তিনি কোয়ারেন্টিনে যান। পরে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে তার।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্পেরও করোনা ধরা পরে। তিনদিন চিকিৎসা নেয়ার পরই হাসপাতাল ছাড়েন ট্রাম্প।

বিশ্বে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যুক্তরাষ্ট্রে।

এখন পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ২২ লাখ ৭৪ হাজার ৭২৬ জন। আর প্রাণ হারিয়েছেন ২ লাখ ৬০ হাজার ২৮৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ৯৫১ জন।

যুক্তরাষ্ট্র/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *