২৭ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে তৈরি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। টিকা নেয়ার পরে মার্কিন নগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘করোনা ভ্যাকসিন নেয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করতে চাই। এটি আপনার জীবন বাঁচাবে’।
স্থানীয় সময় মঙ্গলবার দেশটির জাতীয় স্বাস্থ্য সংস্থায় (এনআইএইচ) ভাইরাসটির ভ্যাকসিন গ্রহণ করেছেন তিনি। তার ভ্যাকসিন গ্রহণ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। খবর: এনডিটিভি।
উল্লেখ্য, করোনা ভ্যাকসিনের প্রথম ডোজটি গত ২৯ ডিসেম্বর গ্রহণ করেছিলেন কমলা।
নতুন প্রেসিডেন্ট জো বাইডেনও মার্কিন নাগরিকদের ভ্যাকসিন প্রদানে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি তার প্রথম ১০০ কার্দিবিসের মধ্যেই ১০ কোটি নাগরিককে ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
করোনা ভ্যাকসিন/এসকেএম
















Leave a Reply