০৩ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যাপিটল ভবনে হামলায় নিহত পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
মঙ্গলবার ক্যাপিটলের স্মৃতিসৌধে তিনি ব্রিয়ান সিকনিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। খবর: এএফপি।
ফার্স্ট লেডি জেল বাইডেনকে পাশে নিয়ে প্রেসিডেন্ট জো মাথা নত করেন এবং মৃত পুলিশ কর্মকর্তা ব্রিয়ান সিকনিককে বহন করা টেবিলের ওপর হাত রাখেন।
নিহত পুলিশ কর্মকর্তা ব্রিয়ান সিকনিককে কংগ্রেস হাউসে সমাহিত করে বিরল সম্মান জানানো হয়।
ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলা চলাকালে সিকনিক মাথায় আঘাত পান।
ক্যাপিটল পুলিশ জানায়, ৪২ বছর বয়সী নিরাপত্তা বাহিনীর এ সদস্য কংগ্রেসের আঙিনা রক্ষা করে তার দপ্তরে ফিরে আসেন। সেখানেই তিনি আঘাত পেয়ে পড়ে গেলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরের দিন তিনি মারা যান। এতে ক্যাপিটল ভবনে সহিংসতার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ায়।
এদিকে, সিকনিকের সম্মানে ক্যাপিটল ভবনের বিভিন্ন পতাকা অর্ধনমিত রাখা হয়।
যুক্তরাষ্ট্র/এসকেএম/আরএম
















Leave a Reply