সমাবেশে আসছেন ট্রাম্প

২১ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): হোয়াইট হাউস ছাড়ার পর এই প্রথম রক্ষণশীল দলের শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে যাচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চলতি মাসের শেষের দিকে ফ্লোরিডার অরল্যান্ডে তিনি এ বক্তব্য দেবেন। যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনীতি ও রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প এ সভায় কথা বলবেন বলে জানা গেছে। খবর: রয়টার্স।

কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপিএসি) ২৮ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এটি দেশটির অন্যতম বৃহত্তম বার্ষিক রাজনৈতিক সমাবেশ।

এখানে ট্রাম্প রিপাবলিকান পার্টি ও রক্ষণশীল আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন।

যুক্তরাষ্ট্র/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *