ত্রাণ বিতরণ করলেন যুক্তরাজ্য প্রবাসীরা

শিবচরের পদ্মার ভাঙন কবলিত এলাকায় ত্রাণ বিতরণ এবং দেশের বিভিন্ন এলাকায় করোনা আক্রান্ত পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির যুক্তরাজ্য শাখা।

রোববার সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি যুক্তরাজ্য শাখার পক্ষে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, লিটু মিয়া, নাসির উদ্দীন, জুয়েল মাদবর, নারীনেত্রী সেলিনা পারভীন ও মরিয়ম ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন।

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর আহ্বানে শিবচরে পদ্মা ভাঙন কবলিত এলাকায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি যুক্তরাজ্যের উদ্যোগে এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় শিবচর প্রেসক্লাবের সভাপতি একেএম নাসিরুল হক (নাসির)-সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

সংগঠনের যুক্তরাজ্য শাখার সভাপতি অ্যাডভোকেট টিএম জানে আলম বুলবুল ও সাধারণ সম্পাদক হাসিব আহমেদ চৌধুরী জানান, প্রবাসে নতুন প্রজন্ম যেন বঙ্গবন্ধুর আদর্শ ও বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে পারে সে লক্ষ্যে তাদের সংগঠন কাজ করছে।

তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ক্ষুধা, দারিদ্র ও দুর্নীতি মুক্ত সোনার বাংলা বিনির্মাণে দুঃখী মানুষের পাশে থাকার প্রত্যয়ে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *