০৪ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বাইরে গোলাগুলির ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন।

মঙ্গলবার টুইটবার্তায় এক পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন ফোর্স প্রটেকশন এজেন্সি। খবর: সিএনএন।
খবরে জানা যায়, পেন্টাগনের প্রবেশদ্বারের কাছেই গোলাগুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়। এ ঘটনায় মেট্রোর পাতাল রেলের পরিষেবা সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
পেন্টাগন ফোর্স প্রোটেকশন এজেন্সি টুইট বার্তায় জানিয়েছে, ট্রানজিট সেন্টারের কাছে গোলাগুলির খবরে লকডাউন করা হয়েছে। আপাতত এই স্পর্শকাতর জায়গা সাধারণকে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গোলাগুলি/এসকেএম















