আন্তর্জাতিক ডেস্ক, ব্রাজিল: দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে গুদাম ধসে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
মঙ্গলবার ব্রাজিলের সাও পাওলো শহরের কাছে অবস্থিত একটি গুদামের কিছু অংশ ধসে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। খবর: রয়টার্স।
খবরে বলা হয়, ব্রাজিলের কংগ্রেসের প্রার্থী জোন্স ডনিজেট এবং এলি সান্তোস ব্রাজিলিয়ান কনটেইনার কোম্পানি মাল্টিটাইনার পরিদর্শন করছিলেন। এরই একপর্যায়ে গুদামের ভেতরে কংক্রিটের কাঠামোর একটি অংশ তাদের এবং কোম্পানির কর্মচারীদের ওপর ধসে পড়ে।
ফেসবুকে দেয়া এক পোস্টে ডনিজেট বলেন, গুদাম ধসের পর তাকে এবং সান্তোসকে উদ্ধার করা হয়। তবে স্থানীয় ফায়ার বিভাগ জানিয়েছে, ধসের ঘটনায় কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে।
ব্রাজিলের দমকল বিভাগ আরও জানিয়েছে, দুর্ঘটনার পর ৩১ জনকে উদ্ধার করা হয়েছে এবং এর মধ্যে ২৮ জনকে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ব্রাজিল/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply