লন্ডনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন

২৩ ডিসেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, লন্ডন): লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার চিলড্রেন এডুকেশন সেন্টারে সর্বইউরোপীয় আওয়ামী সোসাইটি যুক্তরাজ্যের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নাসের জামান সভাপতিত্ব করেন। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল খান শামিম সঞ্চালনা করেন।

মহান মুক্তিযুদ্ধের শহীদদের এবং ৭৫-এর ১৫ই আগস্টে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আতিয়ার রসুল কিটন। এছাড়াও শহীদুল আলম, হাসান ইমাম, ডাক্তার মাসুম বিল্লাহ, আলিমুল্লাহ রাহাত, মাসুম, মুর্শিদ উদ্দিন আহম্মেদ, জনাব মো. সুফিয়ান এবং কণ্ঠশিল্পী হিরা কাঞ্চন বক্তব্য রাখেন।

আতিয়ার রাসুল কিটন সাংগঠনিক বিভিন্ন বিষয় উপস্থাপন করেন এবং সমসাময়িক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন।

ডক্টর মাসুম বিল্লাহ বলেন, মানবাধিকার লঙ্ঘনকারী যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ শুনতে রাজি নয়।

মুর্শিদ উদ্দিন আহম্মেদ বলেন, কোন দেশের রক্তচক্ষু ষড়যন্ত্র শেখ হাসিনা পরোয়া করে না। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে।

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সর্ব ইউরোপীয়ান আওয়ামী সোসাইটির সদস্যদের প্রতি আহ্বান জানান বাবুল খান শামিম।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নাসের জামান সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ হয়ে একত্রে কাজ করার জন্য আহ্বান জানান। তিনি আওয়ামী লীগ সরকারের পক্ষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন: মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে কবিতা চর্চা বড় ভূমিকা রাখে

১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত করে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রবাস সংবাদ/এএমএম/আরএম

http://artnewsbd.com     

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *