শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে জেদ্দা কনস্যুলেট

২২ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, সৌদি আরব): সৌদি আরবের শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে দেশটির জেদ্দায় থাকা বাংলাদেশ কনস্যুলেট। নতুন শ্রমবাজার খুঁজে বের করে বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে কনস্যুলেটের শ্রম কল্যাণ উইং।

সম্প্রতি কনস্যুলেটের একটি দল সম্প্রতি সৌদি আরবের অ্যারাবিয়ান আনজাল কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান পরিদর্শন করেছে। শ্রম কাউন্সিলর এম কাজী এমদাদুল ইসলামের নেতৃত্বে দ্বিতীয় সচিব ফাহমি মোহাম্মদ সায়েফ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম সরকারসহ কয়েকজন কর্মকর্তা পরিদর্শন টিমে ছিলেন।

এসময় কোম্পানীটি বাংলাদেশে অবস্থিত বিভিন্ন রিক্রুটিং এজেন্সীর নামে ১ হাজার ৭০ জন বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র দিয়েছে। এই কোম্পানীতে প্রায় ৪০ থেকে ৫০ হাজার বাংলাদেশি কাজ করছেন। কোম্পানির পক্ষ থেকে কনস্যুলেটকে আশ্বস্ত করা হয়েছে ভবিষ্যতে তারা প্রচুর পরিমাণে বাংলাদেশি কর্মী নিয়োগ করবে। এই কোম্পানি বিনা খরচে বাংলাদেশ থেকে লোক নিয়োগ করবে বলেও কনস্যুলেট কর্মকর্তাদেরকে লিখিতভাবে জানিয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশ সর্বাধিক রেমিট্যান্স গ্রহণকারী অষ্টম দেশ

কোম্পানির ভিলা পরিদর্শনের সময় বেশ কিছু বাংলাদেশি কর্মী জানান, তারা এখানে বেশ ভালো আছেন এবং নিয়মিত বেতন ভাতা পাচ্ছেন। তারা জানান, কনস্যুলেট কর্মকর্তারা নিয়মিত তাদের খোঁজ রাখছেন।

রেমিট্যান্স/এএমএম/আরএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *