হাইতিতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

১৮ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, হাইতি): হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে। শনিবার দেশটিতে এ প্রাকৃতিক দুর্যোগে নয় হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। নিখোঁজ রয়েছেন এখনও অনেকে।

মঙ্গলবা দেশটির সিভিল প্রটেকশন এজেন্সি এ তথ্য জানিয়েছে। খবর: বিবিসি ও রয়টার্স।

কর্তৃপক্ষ জানায়, এ শক্তিশালী ভূমিকম্পে এক লাখেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

হাইতিতে রিখটার স্কেলে ৭ দশমিক ২ মাত্রার এক দানবীয় ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল লেস কায়েস নগরীর ৪০ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। নগরীটির জনসংখ্যা প্রায় এক লাখ ২৫ হাজার। এ দুর্যোগের ঘটনায় হাইতিতে মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ভূমিকম্প/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *