আন্তর্জাতিক ডেস্ক: ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার রাতে ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচের মার-এ-লাগোতে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। খবর: এএফপি।
৭৬ বছর বয়সী ট্রাম্প বলেন, আমি আজ রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আমার প্রার্থিতা ঘোষণা করছি।
প্রতিদ্বন্দ্বিতার জন্য ট্রাম্প ইতোমধ্যে কাগজপত্র দাখিল করেছেন। তিনিই প্রথম ব্যক্তি, যিনি আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন।
ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে বলেন, যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন এখনই শুরু হলো। রিপাবলিকান দল থেকে প্রার্থী হয়ে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ট্রাম্প। তার এ জয় বিশ্বকে চমকে দেয়।
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে তার প্রতিপক্ষ ছিলেন ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন।
নির্বাচনে বাইডেনের কাছে হেরে যান ট্রাম্প। কিন্তু ট্রাম্প নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তোলেন। তিনি এখন পর্যন্ত পরাজয় স্বীকার করেননি। এখন তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করলেন।
ডোনাল্ড ট্রাম্প/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply