অভিবাসন নিষেধাজ্ঞা বাতিল করলেন বাইডেন

২৫ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা অভিবাসন নিষেধাজ্ঞা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার তিনি এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। করোনা মহামারিতে মার্কিনীদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করার অজুহাতে গত বছর এই নিষেধাজ্ঞা জারি করেছিলেন ট্রাম্প। খবর: রয়টার্স।

ট্রাম্প প্রশাসনের এই নিষেধাজ্ঞা অনেক পরিবারকে পৃথক করা এবং যুক্তরাষ্ট্রের স্বার্থকে এগিয়ে নিয়ে যায় না বলে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের কিছু সদস্য এবং আইনি স্থায়ী বাসিন্দাদের সাথে তাদের পরিবারগুলোর দেখা করতে বিরত রেখেছে।

গত এপ্রিল ও জুনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। গত ৩১ ডিসেম্বর যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেই মেয়াদ ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

শুরু থেকেই এ নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। 

নিষেধাজ্ঞা তুলে নেয়ার ফলে গ্রিনকার্ডের আবেদনকারী ও অস্থায়ী বিদেশি শ্রমিকরা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন।

যুক্তরাষ্ট্র/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *