আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে না যুক্তরাষ্ট্র। এমনটাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন আরও বলেছেন, তিনি রাশিয়ার সাথে যুদ্ধরত ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ডে সফর করবেন।
হোয়াইট হাউসে গতকাল সোমবার সাংবাদিকেরা বাইডেনের কাছে জানতে চান, তার প্রশাসন ইউক্রেনকে সহায়তা হিসেবে এফ-১৬ যুদ্ধবিমান দেবে কি না। জবাবে বাইডেন বলেন, না। বাইডেন আরও বলেন, আমি পোল্যান্ড সফরে যাব। যদিও নিশ্চিত নই, এ সফর কবে হবে। তবে হবে।
গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে অর্থ-অস্ত্র সহায়তা দিয়ে আসছে। তবে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চাওয়া ছিল ভারী অস্ত্র, ট্যাংক। দীর্ঘদিন আলোচনার পর যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, পোল্যান্ড, কানাডাসহ কয়েকটি দেশ ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাংক দেয়ার ঘোষণা দিয়েছে।
এরপর ইউক্রেনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছে যুদ্ধবিমান চাওয়া হয়েছে। বিশেষত ওয়াশিংটনের কাছে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান চায় দেশটি। এটা নিয়ে বেশ আলোচনা চলছে।
এর মধ্যেই বাইডেন জানিয়ে দিলেন, ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে না তার প্রশাসন। এর আগে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ জানান, কিয়েভকে যুদ্ধবিমান দেয়ার বিষয়টি তার দেশ বিবেচনা করছে না। তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমি আগেও বলেছি, ইউক্রেনকে যুদ্ধবিমান দেয়ার বিষয়ে মিত্রদের সাথে আলোচনা হয়নি। আমি এখনও সেটাই বলছি।
জো বাইডেন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply