করোনা নেগেটিভ হলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

৫ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): কোভিড-১৯ নেগেটিভ হয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাডোর। তার ভাইরাস সনাক্ত হওয়ার প্রায় দুই সপ্তাহ পর তিনি নেগেটিভ হলেন।

লোপেজ অব্রাদর বলেন, আমি আজ সকালে করোনা ভাইরাস পরীক্ষা করিয়েছি এবং এ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। খবর: এএফপি।

প্রেসিডেন্ট বলেন, অবশ্যই আমি আরও কয়েকদিন অপেক্ষা করবো এবং আলাদা থাকবো। তবে আমি এখন ভাল বোধ করছি। আমি কোভিড-১৯ সংক্রমণ থেকে সেরে উঠছি।

মহামারী করোনা ভাইরাসে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম একটি দেশ হচ্ছে মেক্সিকো। দেশটিতে এ পর্যন্ত প্রায় ১৯ লাখ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ১ লাখ ৬১ হাজার ২০০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।

করোনা ভাইরাস/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *