জৈন্তাপুরে প্রাণী হত্যা

কমল বড়ুয়া: কি বর্বর অমানবিকতা আর নিষ্ঠুরতায় ভরে যাচ্ছে দেশ!

সিলেটের জৈন্তাপুরে আজ ৬টা শেয়াল, ১টা বেজি, ২টি বড় বাঘডাশাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ফতেপুর ইউনিয়নে সবুজ টিলায় ঝোপঝাড় বেষ্টিত মাটির গর্তে বাস করতো এই প্রাণীগুলো। প্রকৃতির এই সন্তানগুলো নিশ্চিন্তে ছিল আপন আবাসে।

আজ (শুক্রবার) হঠাৎ একদল দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে ওদের গর্তের ভিতর আগুন দিল। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হলে প্রাণীগুলো ঘর থেকে বেরিয়ে আসতে চায়। কিন্তু গর্তের মুখে লাঠি, দড়ি, জাল হাতে মনুষ্যরুপী যমদূত অমানুষদের ভীড়। এ যেন প্রণী হত্যা উৎসব। জাল আর দড়িতে প্রাণীগুলোর গলায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। কোন কোনটি ভীড় ঠেলে পালাতে গিয়েও বাঁচতে পারেনি, পিটিয়ে হত্যা করা হয় এদের …।

মে-জুনের এই সময়কালে প্রকৃতির নানান স্তরের প্রাণীকূলের প্রজনন ঘটে। কিন্তু অমনুষ্যদের এমন নিষ্ঠুরতায় প্রতি বছরই কিছুনা কিছু প্রাণী মারা যায়। আর এভাবে ধীরে ধীরে অস্তিত্বহীন হতে যাচ্ছে প্রাণীকুল। এটা কেমন নির্মম নিষ্ঠুরতা!

বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের প্রয়োগ ও বাস্তবায়নের দুর্বলতার মধ্যে আরও হিংস্র হয়ে উঠছে হত্যাকারীরা। কর্তৃপক্ষের কঠোর ও সজাগ দৃষ্টিতে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে দুর্বৃত্তদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনলে পরবর্তীতে এমন ঘটনা ঘটতেই থাকবে। আর এসব প্রাণীকুল হারিয়ে ধীরে ধীরে ভারসাম্যহীন হয়ে পড়বে প্রকৃতি।

ফেসবুক থেকে নেয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *