৮ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসতবাড়ির ওপর আছড়ে পড়েছে বিমান। তবে জীবিত আছেন বিমানের পাইলট! বিমানে পাইলাট ছাড়া আর কেউ ছিল না।
মঙ্গলবার এই বিরল ঘটনা দেখল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। খবর: এপির।
দেশটির বিমান পরিবহণ কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ হেমেট শহরে বিধ্বস্ত হয় উড়োযানটি। পাইলট নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বিমানটি আছড়ে পড়ে একটি বাড়ির ওপর। বিমানে থাকা একমাত্র আরোহী পাইলট গুরুতর আহত হন। স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা চলছে।
বাড়ির ওপর বিমানটি আছড়ে পড়লেও ওই বাড়িতে অবস্থানরত দুই বাসিন্দা অক্ষত রয়েছেন। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। বিমানটি বিধ্বস্তের কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
বিমান বিধ্বস্ত/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply