বাইডেন দিলেন আগাম ভোট

২৯ অক্টোবর, আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিলেন জো বাইডেন। নির্বাচনী লড়াই শেষ করার ছয় দিন আগে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করলেন।

বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, বুধবার বাইডেন ভোট দিয়েছেন। এদিন আরও ৭ কোটি ৪০ লাখ মার্কিনী আগাম ভোট দেন।

ডেমোক্রেট দলীয় প্রার্থী বাইডেন উইলমিংটনে ডেলাওয়ার স্টেট বিল্ডিং কেন্দ্রে ভোট দিয়েছেন।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার রানিংমেট জো বাইডেনসহ প্রায় সাড়ে ৭ কোটি ভোটার ভোট দিলেন। মহামরী করোনা ভাইরাসের কারণে কেন্দ্রে যাওয়া মানুষের ভিড় এড়াতে নাগরিকরা এবার ব্যাপক হারে আগাম ভোট দিচ্ছেন।

নির্বাচনী প্রচারণার ৬ দিন বাকি থাকতেই জো বাইডেন ভোট দিলেন। এবারের নির্বাচনে তিনি রিপাবলিকান দলের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নির্বাচনী যুদ্ধে নেমেছেন। এর আগে প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।

বাইডেন/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *