মাঝ আকাশে অসুস্থ পাইলট, বিমান অবতরণ করালেন যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক: মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েছিলেন বিমানের পাইলট। এ সময় এগিয়ে আসেন যাত্রীর আসনে বসে থাকা অন্য বিমানের এক পাইলট। তারই সাহায্য নিয়ে সহকারী পাইলট বিমানটিকে নিরাপদে নামিয়ে আনেন।

বুধবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ঘটনাটি ঘটেছে। খবর: সিএনএন।

সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ৬৩০১ যাত্রিবাহী বিমানটি লাস ভেগাস থেকে ওহাইওর কলম্বাসে যাচ্ছিল। বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরেই পাইলট ককপিটে অসুস্থ হয়ে পড়েন।

বিমান চালানোর মতো অবস্থা ছিল না তার। জরুরি ভিত্তিতে বিমানটিকে লাস ভেগাসে আবার ফিরিয়ে নিয়ে আসার নির্দেশ দেয়া হয় সহকারী পাইলট এবং বিমানকর্মীদের।

পাইলটের অসুস্থতার খবর যাত্রীদের মধ্যে চাউর হতেই একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই বিমানেই ছিলেন অন্য বিমানের এক পাইলট। তিনি তখন সাহায্যের হাত বাড়িয়ে দেন।

এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সাথে তিনি যোগাযোগ রেখে সহকারী পাইলটকে বিমানটিকে নিরাপদে নামিয়ে আনতে সাহায্য করেন।

সাউথওয়েস্ট এয়ারলাইন্সের মুখপাত্র ক্রিস পেরি বলেন, ওই বিমানেই অন্য বিমান সংস্থার এক পাইলট ছিলেন। তিনি ফ্লাইট ডেকে ঢুকে সহকারী পাইলটকে সহযোগিতা করেছেন।

লাস ভেগাস বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পাইলটের পেটে যন্ত্রণা হচ্ছিল। তার পরই তিনি অচেতন হয়ে পড়েন। বিমানটিকে নিরাপদে নামিয়ে আনার জন্য সাউথওয়েস্ট এয়ারলাইন্সের পক্ষ্য থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।

বিমানটি আকাশে ১ ঘণ্টা ১৭ মিনিট ছিল। তার পর লাস ভেগাসে নামিয়ে আনা হয়। পাইলট কীভাবে অসুস্থ হয়ে পড়লেন তা নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

যুক্তরাষ্ট্র/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *