মিয়ানমারে সামরিক নেতাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

১১ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারের অভ্যুত্থানের সাথে জড়িত সামরিক নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপে একটি নির্বাহী আদেশ অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এই পদক্ষেপে মিয়ানমারের সামরিক নেতা, তাদের পরিবারের সদস্য এবং তাদের সাথে সম্পর্ক আছে এমন ব্যবসায়ের ওপর নিষেধাজ্ঞা পড়তে যাচ্ছে।

একই সাথে যুক্তরাষ্ট্রে থাকা এক বিলিয়ন ডলারের সরকারি তহবিল মিয়ানমারের সেনাবাহিনী যাতে ব্যবহার করতে না পারে, সে জন্যও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অভ্যুত্থানের বিরুদ্ধে গতকাল বুধবার নেপিদোতে বিক্ষোভকারী এক নারী মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যাওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে এই নিষেধাজ্ঞার ঘোষণা এল। অভ্যুত্থান পরিবর্তন করে অন সান সু চি’কে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন।

বাইডেন বলেন, আমি আবার মিয়ানমার সেনাদের আহ্বান করছি তারা যেন শিগগিরই গণতান্ত্রিক রাজনৈতিক নেতা এবং কর্মীদের মুক্তি দেয়।

তিনি আরও বলেছেন, সামরিক বাহিনীকে অবশ্যই দখলকৃত ক্ষমতা ত্যাগ করতে হবে। মিয়ানমার জনগণের গত ৮ নভেম্বরের নির্বাচনের রায়কে সম্মান জানাতে হবে।

জো বাইডেন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *