২৮ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি বহুতল ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ধসে যাওয়া ভবনে নিখোঁজ রয়েছে এখনও কমপক্ষে ১৫০ জন।
রোববার চতুর্থ দিনের মতো ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালিয়ে গেলেও কাউকে জীবিত উদ্ধার করতে পারেনি উদ্ধারকারী দলগুলো। খবর: রয়টার্স।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, সময় গড়ানোর সাথে সাথে ভবনটির নিখোঁজ বাসিন্দাদের জীবিত উদ্ধারের আশাও ক্ষীণ হয়ে আসছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার মায়ামির একটি ১২তলা ভবন ধসে পড়েছে। দুর্ঘটনার সময় ভবনের অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
ভবন ধস/এসকেএম















