যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় দুই বছরের এক শিশু ও তার মাসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন কিশোরও রয়েছে।

ফিলাডেলফিয়ার পুলিশপ্রধান বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। খবর: রয়টার্স।

ফিলাডেলফিয়ার পুলিশপ্রধান ড্যানিয়েল আউট’ল এক সংবাদ সম্মেলনে জানান, হামলায় আরও কয়েকজন কিশোর আহত হয়েছে। এদের মধ্যে দুয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের ওই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে একটি প্রাথমিক স্কুলের সামনে তিন বন্দুকধারী এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।

এতে ওই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।

যুক্তরাষ্ট্র/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *