শ্রীলংকার অস্থিরতা নিয়ে অভিযোগের তীর রাশিয়ার দিকে

১০ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনের ২০ মিলিয়ন টন শস্য আটকে রেখেছে রাশিয়া। এবার সেই ২০ মিলিয়ন টন শস্য ছেড়ে দেয়ার জন্য অহ্ববান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। তার দাবি, এ কারণেই শ্রীলংকায় চলছে অস্থিরতা।

রোববার ব্যাংকক সফরে গিয়ে ব্লিঙ্কেন বলেন, রাশিয়া ইউক্রেনের যেসব খাদ্য শস্য আটকে রেখেছে সেটির কারণে শ্রীলংকার এমন অস্থিরতা দেখা দিতে পারে। ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর এমন দাবি যুক্তরাষ্ট্রের। খবর: এনডিটিভি।

ব্লিঙ্কেন শঙ্কা প্রকাশ করেন… বলেন, পৃথিবীর অন্য দেশগুলোতেও এ অস্থিরতা ছড়িয়ে যেতে পারে।

ব্লিঙ্কেনের দাবি, রাশিয়ার এ সামরিক অভিযানের প্রভাব সব জায়গায় দেখতে পাচ্ছি। খুব সম্ভবত তাদের এ অভিযানের কারণে শ্রীলংকার এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশ্বব্যাপী এর প্রভাব নিয়ে আমরা চিন্তিত।

এদিকে, রাশিয়া শস্য আটকে রাখার বিষয়টি আবারও অস্বীকার করেছে। তাদের ভাষ্য, আটকে থাকা শস্য বের হতে সুযোগ দেয়ার জন্য তারা তৈরি।

যুক্তরাষ্ট্র/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *