০৩ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): দক্ষিণপূর্ব কলম্বিয়ার সাবেক ফার্ক বিদ্রোহী গ্রুপের ভিন্নমতাবলম্বীদের একটি ঘাঁটিতে সামরিক বাহিনীর বোমা হামলায় ১০ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
মঙ্গলবার দেশটির দক্ষিণপূর্বাঞ্চলের কালামার পৌরসভা এলাকায় এ বোমা হামলা চালানো হয়। সেখানে সাবেক ফার্কের ভিন্নমতাবলম্বীরা এখনো তৎপর রয়েছে। খবর: এএফপি।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী দিয়াগো মোলানো বলেন, সামরিক অভিযান চালিয়ে ফার্কের ১৩ ভিন্নমতাবলম্বীকে ‘প্রতিরোধ’ করা হয়েছে।
তবে কখন এ সামরিক অভিযান চালানো হয় সে ব্যাপারে মোলানো কিছু বলেননি।
এসব ভিন্নমতাবলম্বী কলম্বিয়ার ২০১৬ সালে করা শান্তি চুক্তি থেকে নিজেদের দূরে রেখেছে। আর এই চুক্তির মাধ্যমে অর্ধ শতাব্দীর গৃহযুদ্ধের অবসান ঘটে। এবং ওই বছর ফার্ক গেরিলাদের নিরস্ত্র করা হয়।
কলম্বিয়া/এসকেএম
















Leave a Reply