হন্ডুরাসে নারী কারাগারের ভেতরে সহিংসতা, নিহত ৪১

নিউজ ডেস্ক: হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপার উত্তর-পশ্চিমে একটি নারী কারাগারের ভেতর দুই পক্ষের সহিংসতায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার এ সহিংসতার ঘটনা ঘটে। খবর: বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারের ভেতর দুই গ্রুপের মধ্যে প্রথমে সংঘর্ষ বাধে। যার মধ্যে একটি গ্রুপ সেলের ভেতর আগুন ধরিয়ে দেয়। কারা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে আগুনে পুড়ে। তবে তাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধও হয়েছিলেন।

যারা এ সহিংসতার সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে বলে হুশিয়ারি দিয়েছেন হন্ডুরাসের উপনিরাপত্তামন্ত্রী জুলিসা ভিলানুভা। তিনি আহতদের উদ্ধার এবং সহিংসতা থামাতে তাৎক্ষণিকভাবে দমকলকর্মী, পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপ অনুমোদন করেন।

তিনি বলেন, মানুষের জীবনহানি সহ্য করা হবে না।

রাজধানী তেগুসিগালপা থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই কারাগারটিতে একসাথে ৯০০ বন্দি থাকতে পারেন। যারা নিহত হয়েছেন, তারা সবাই কয়েদি কিনা সেটি এখনও নিশ্চিত নয়। এ ঘটনায় আহত কয়েকজন বন্দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কারাগারে আটক বন্দিদের পরিবারের প্রতিনিধিত্বকারী ডেলমা ওরডোনেজ জানিয়েছেন, সহিংসতায় কারাগারটির একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, নারী কারাগারটির ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে।

সহিংসতা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *