হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট

১৫ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ব্রাজিল): ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টানা ১০ দিন হেঁচকি হচ্ছিল তার। ধরণা করা হচ্ছে তিনি অন্ত্রের জটিলতায় ভুগছেন। এ অবস্থা জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

বুধবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

খবরে জানা যায়, অন্ত্রের পরীক্ষা করানোর জন্য তাকে সাও পাওলোতে একটি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

এদিকে এক টুইটবার্তায় বলসোনারো বলেছেন, ‘ঈশ্বরের চাইলে শিগগিরই তিনি ফিরে আসবেন’।

চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন, বলসোনারোর হেঁচকি ওঠার সাথে হয়তো তার পেটে সার্জারির সাথে সম্পর্ক থাকতে পারে।

ব্রাজিলের প্রেসিডেন্ট পেট ব্যাথাতেও ভুগছেন। তবে এই মাসের শুরুতে হওয়া দাঁতের সার্জারির সাথেও হেঁচকি ওঠার সম্পর্ক থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জইর বলসোনারো/এসকেএম