ইতালিতে রাষ্ট্রদূতের সাথে এসআরএল কর্মকর্তাদের বৈঠক

৩১ জানুয়ারি ২০২১ (মিনহাজ হোসেন ইতালি থেকে): ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জনতা এক্সচেঞ্জ কোম্পানী (এসআরএল) এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী হোসেন। বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং গ্রাহক সেবা উন্নয়নে তারা মতবিনিময় করেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বৈঠকে সরকারি প্রতিষ্ঠান এসআরএলের কার্যক্রমের প্রশংসা করেন রাষ্ট্রদূত শামীম আহসান।

এসআরএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী হোসেন রাষ্ট্রদূতকে জানান, ইতালিতে করোনার এ মহাসংকটে ঝুঁকি নিয়ে সেবা অব্যাহত রাখা হয়।

তিনি জানান, করোনাকালে ইতালিতে ব্যাপক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও ২০২০ সালেও আগের বছরগুলোর সাথে সামঞ্জস্য রেখে রেমিট্যান্স পাঠাতে ভূমিকা রাখে তার প্রতিষ্ঠান।

রাষ্ট্রদূত সরকারি এ প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণে সংশ্লিষ্টদের উৎসাহিত করেন এবং দূতাবাসের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর এবং জনতা এক্সচেঞ্জ কোম্পানীর পরিচালক মানস মিত্র এবং প্রতিষ্ঠানটির ইতালী রোম শাখার ব্যবস্থাপক।

এসআরএল/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *