ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কেনেডি রিক্রিয়েশন সেন্টারের কাছে বন্দুক হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। কে বা কারা গুলি চালিয়েছেন সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। এ সম্পর্কে তথ্য দিয়ে সহায়তাকারীকে ৫০ হাজার ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।

গতকাল রোববার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।

পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে কেনেডি রিক্রিয়েশন সেন্টারের কাছে বন্দুক হামলার ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, নিহত অ্যান্টনি ব্রাউনের বাড়ি ওয়াশিংটন ডিসিতে এবং জ্যা লুকসের বাড়ি বাল্টিমোরে। তাদের বয়স ৩২ বছর।

মেট্রোপলিটন পুলিশের নির্বাহী সহকারী প্রধান জেফরি ক্যারল গণমাধ্যমকে বলেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি।

এ সম্পর্কে তথ্য দিয়ে সহায়তাকারীকে ৫০ হাজার ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। জেফরি ক্যারল বলেন, এ ঘটনা সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে তা জানানোর অনুরোধ করছি। প্রত্যক্ষদর্শীকে মেট্রোপলিটন পুলিশের সাথে যোগাযোগ করার অনুরোধ থাকল।

যুক্তরাষ্ট্র/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *