ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সাক্ষ্য দিলেন ইভাঙ্কা ট্রাম্প

৬ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারি হামলার ঘটনায় মঙ্গলবার সংসদীয় তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প।

ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় ইভাঙ্কা হোয়াইট হাউসের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। খবর: বিবিসি।

এর একদিন আগে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইভাঙ্কার স্বামী জেরাড কুশনারকেও তদন্ত কমিটি জেরা করে।

তদন্ত কমিটি ইভাঙ্কার কাছে ক্যাপিটল হিলের দাঙ্গায় তার বাবা জড়িত কিনা তা জানতে চায়।

দাঙ্গার বিষয়ে টানা আট ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগে কোনও সাক্ষীকে এত দীর্ঘ সময় ধরে জেরা করা হয়নি।

যুক্তরাষ্ট্র/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *