০৫ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ত, যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন।
বুধবার দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণে একটি প্রত্যন্ত অঞ্চলের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর: এএফপি।
টেক্সাসের জননিরাপত্তা দপ্তরের কর্মকর্তা নাথান ব্রান্ডলে বলেন, মোড় ঘোরার সময় গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে যায়। এতে ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গাড়িতে ৩০ জন ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও জানান ওই কর্মকর্তা তিনি।
এক পত্যক্ষদর্শী জানান, গাড়িটি দ্রুতগতিতে যাওয়ার সময় ডানদিকে ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম















