৯ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসায় তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) গোয়েন্দারা। এ ঘটনাকে ‘জাতির জন্য কালো দিন’ বলে অভিহিত করেছেন ট্রাম্প।
সোমবার এ অভিযান চালানো হয়ে। খবর: বিবিসি।
এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, পাম বিচে তার ‘মার-এ-লাগো’ বাসভবন এফবিআই সদস্যদের একটি বড় দল নিয়ন্ত্রণে নিয়েছিল। এই তল্লাশি অভিযান ট্রাম্পের দাপ্তরিক কাগজপত্র ব্যবস্থাপনাসংক্রান্ত তদন্তের সাথে সংশ্লিষ্ট বলে জানা গেছে।
অভিযান চলাকালে ট্রাম্প নিউইয়র্কে ‘ট্রাম্প টাওয়ারে’ অবস্থান করছিলেন বলে জানা যায়। তিনি এ ঘটনাকে জাতির জন্য কালো দিন বলে অভিহিত করেছেন।
যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ন্যাশনাল আর্কাইভস প্রেসিডেন্টের দাপ্তরিক নথিপত্র সংরক্ষণ করে থাকে। ট্রাম্পের দাপ্তরিক কাগজপত্র ব্যবস্থাপনার বিষয়টি তদন্ত করতে গত ফেব্রুয়ারিতে বিচার বিভাগের প্রতি আবেদন জানায় সংস্থাটি।
ন্যাশনাল আর্কাইভস জানায়, তারা ‘মার-এ-লাগো’ থেকে ১৫টি বাক্স পুনরুদ্ধার করেছে। এসব বাক্সের কয়েকটিতে স্পর্শকাতর অতি গোপনীয় নথিপত্র ছিল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের সব চিঠি, কাজের নথি ও ই–মেইল ন্যাশনাল আর্কাইভসে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। তবে কর্মকর্তারা বলছেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধভাবে অনেক নথি ছিঁড়ে ফেলেছেন।
ডোনাল্ড ট্রাম্প/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply