০৪ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারী তুষারপাতে বিপর্যস্ত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল। বরফে রাস্তাঘাট ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ব্যাহত হচ্ছে করোনার টিকাদান কার্যক্রম।
বরফে ঢেকে গেছে রাস্তঘাট। সেই সাথে চলছে প্রবল ঝড়ো হাওয়া। এর কবলে পড়তে হয়েছে প্রায় ৬ কোটি মানুষকে। তুষারঝড় যুক্তরাষ্ট্রে নতুন কিছু না হলেও এবারের বিপর্যয়কে অন্যতম ভয়ঙ্কর বলে ধরা হচ্ছে। খবর: নিউইয়র্ক টাইমস।
তুষারপাতের এ ভয়াবহতায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে নিউইয়র্ক ও নিউজার্সিতে। বিভিন্ন স্থানে প্রায় ২ থেকে ৩ ফুট করে বরফের স্তর জমে গিয়েছে। জরুরি কারণ ছাড়া কাউকে কোথাও যেতে নিষেধ করেছে কতৃপক্ষ।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, এ অবস্থা চলতে থাকলে ২০১৬ সালের পর নতুন করে তুষারপাতের রেকর্ড হতে পারে দেশটিতে।
তুষারঝড়/এসকেএম
















Leave a Reply