দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের বোতশাবেলোতে সন্ত্রাসীরা প্রবাসী এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে। তার নাম রিগান ইসলাম।

সোমবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে বোতশাবেলোতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। নিহত রিগান নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের শ্রীনদ্দি গ্রামের তাজু মিয়ার ছেলে।

নিহত রিগানের ভাই ফাহিম মাহমুদ জানান, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তার বড় ভাই। এরপর ২০২১ সালে দেশে আসার পর প্রায় ৫ মাস ছুটি কাটিয়ে পুনরায় আফ্রিকায় যান। গতকাল রাতে দোকানের মালামাল ক্রয় করে দোকানের সামনে আসেন তিনি। এ সময় গাড়ি থেকে নামার সাথে সাথে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলিতে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন ওরফে শাহীন বলেন, প্রবাসী রিগান ইসলাম মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রিগানের পরিবার তার লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে।

দক্ষিণ আফ্রিকা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ