নিউজিল্যান্ড উপকূলে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২।

বুধবার নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে। অবশ্য যেখানে এই ভূমিকম্প আঘাত হেনেছে তার বেশিরভাগই জনবসতিহীন দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত। খবর: এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে, যার বেশিরভাগই জনবসতিহীন অকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত। ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্পের খবর দিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

নিউজিল্যান্ডের জিওনেট মনিটরিং এজেন্সি জানিয়েছে, বুধবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার (২১ মাইল) নিচে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে সুনামির সতর্কতা জারি করা হয়নি। নিউজিল্যান্ডের মূল ভূখণ্ডে কোনও ক্ষতির খবরও পাওয়া যায়নি।

নিকটতম বড় শহর ইনভারকারগিলের সিটি কাউন্সিলের একজন কর্মকর্তা বলেছেন, সেখানে ভূমিকম্প অনুভূত হয়েছে বা অবকাঠামোর ক্ষতি হয়েছে এমন কোনও খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *